পুলিশ সদস্যকে কামড়ে আহত করে পালিয়েছেন ডাকাত দলের সদস্য হবিগঞ্জের মাধবপুরে । বুধবার দুপুরে উপজেলার জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আশরাফুল আলম সরলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে ডাকাত দলের সদস্য সৈকত মিয়াকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশরাফুল আলম সরল। এ সময় তাকে কামড় দিয়ে পালিয়ে যায় সৈকত।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মুর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডাকাতদলের সদস্য সৈকতকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।  

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031