অবস্থান শনাক্তকারী সবাই হোম কোয়ারেন্টাইন আছেন। গত ১ মার্চ থেকে দেশের বাইরে থেকে আসা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এক হাজার ২৪০ জনের মধ্যে ৫৯২ জনের অবস্থান শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্ত প্রত্যহিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ডিএসসিসি জানায়, গতকাল পর্যন্ত ৪২০ জন এবং বৃহস্পতিবার আরও ১৭২ জনের অবস্থান শনাক্ত করা হয়। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সময়ে চিকিৎসার জন্য অন্যত্র আনা-নেয়ার জন্য দ্রুত দুটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে ২৬টি আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728