মামলাটি ডিবি উত্তর তদন্ত করবে। বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েরছে।আজ সকালে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি সোমবার রাতেই ডিবি পুলিশকে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি তদন্ত করবে।

উল্লেখ্য, রোববার বিকাল সাড়ে ৫টার পর বিশ্ববিদ্যালয়ের বাসে করে ওই ছাত্রী বান্ধবীর বাসায় যাচ্ছিলেন। কুর্মিটোলা বাসস্টেশনে নামার পর তাকে তুলে নিয়ে নির্জন স্থানে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। রাত ১০টার দিকে জ্ঞান ফেরে ওই ছাত্রীর। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় যান। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা তাকে ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031