ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন রাজধানীর মিরপুরে । তার নাম হাসান।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গতরাত রাত আড়াইটার দিকে পীরেরবাগের ভাঙ্গা ব্রিজের সামনে শাপলা হাউজিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান গুরুতর আহত হন। পরে মিরপুর মডেল থানার উপরিদর্শক মঞ্জুর রাহী ভোর চারটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে  নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক জালাল উদ্দিন হত্যার সঙ্গে হাসানের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলতে পারেননি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031