ঢাকা এসেছেন সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এসডিসি’র মহাপরিচালক রাষ্ট্রদূত ম্যানুয়েল সাগের ৫ দিনের সফরে। ঢাকাস্থ সুইস দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছেÑ রোববার সাগের বাংলাদেশে পৌঁছেছেন। রোহিঙ্গা সঙ্কটসহ বাংলাদেশের মূল উন্নয়ন চ্যালেঞ্জসমূহ এবং বাংলাদেশে সুইস সহায়তায় বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ সম্পর্কে সম্যক ধারণা লাভ করাই সাগেরের সফরের মূখ্য উদ্দেশ্য। জানা গেছে  সফরকালে মিস্টার সাগের বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের গতি প্রকৃতি বিশেষত: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বাস্তবায়ন এবং রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সোমবার রোহিঙ্গা পরিস্থিতি সরজমিনে দেখেতে তিনি কক্সবাজারস্থ ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে ক্যাম্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সরকারের শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হবে। এছাড়া ক্যাম্প এলাকায় কাজ করা আন্তর্জাতিক ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও চলমান মানবিক ওই সঙ্কটের বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন তিনি। উল্লেখ্য, সুইজারল্যান্ড রোহিঙ্গা সঙ্কটের সূচনা থেকে সুইস সরকার বাংলাদেশের পাশে রয়েছে।

২০১৭ সাল থেকে এ পর্যন্ত রোহিঙ্গা উদ্বাস্তু এবং কক্সবাজারের স্থানীয় জনগণের কল্যাণে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মানবিক সহায়তা দিয়েছে দেশটি।

গাজীপুর এবং নরসিংদীতে প্রকল্প দেখবেন সুইস কর্মকর্তা: এদিকে সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এসডিসি’র মহাপরিচালক রাষ্ট্রদূত ম্যানুয়েল সাগের গাজীপুর ও নরসিংদী জেলায় এসডিসির সহ-অর্থায়নে চলমান কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। প্রতিশ্রুতিবদ্ধ উন্নয়ন অংশীদার হিসাবে সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে আছে। অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয়শাসন এবং নিরাপদ অভিবাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বর্তমানে সুইজারল্যান্ড বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা প্রদান করছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031