চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ৭ ঘণ্টা পর । এর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার পর শনিবার রাত ২টা  থেকে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আজ রোববার সকাল ৯টার দিকে উদ্ধারকাজ শেষ করার পর  ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিসবাউল আলম চৌধুরী জানান, উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ঢাকাগামী মেইল ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ছিলো।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031