জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সাংসদ কাজী মনিরুল ইসলাম মনু গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় । শুক্রবার বিকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পন করে তিনি এ শ্রদ্ধা জানান।

পরে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও নিহত তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন এই সাংসদ।

এ সময় উপস্থিত ছিলেন- তার সহধর্মিনী লায়লা আরজুমা, রাজধানীর ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু, ৪৮ নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ, মাতুইয়াল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শান্ত নুর খান শ্রমিক নেতা আবুল হোসনেসহ প্রমুখ।

পরে ঢাকা-৫ আসনের নবনির্বাচিত সাংসদ কাজী মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে আমি কাজ করে যাব। আমার আসনের ২০ লাখ মানুষের আশা পূরণ করতে কাজ করে যাব। শিশু হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তাসহ উন্নয়ন কাজ চলমান রাখব।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031