এক তরুণ নিহত হয়েছেন বন্ধুর ছুরিকাঘাতে রাজশাহীতে। তার নাম প্রশান্ত ঘোষ (২০)। তিনি নগরীর ঘোষপাড়া মহল্লার স্বপন ঘোষের ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ভেড়িপাড়া এলাকায় রাজশাহী পুলিশ লাইনস হাসপাতাল ফটকের সামনে তার পাঁজরে ছুরিকাঘাত করা হয়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা প্রশান্তকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশান্ত ঘোষের ওপর হামলার সময় শাকিল নামে তার আরেক বন্ধু আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকেও রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে পুলিশ শাকিলের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, বিশ্বজিৎ নামে তাদেরই এক বন্ধু এই হামলা চালিয়েছিল।

ওসি জানান, প্রশান্ত মাইক্রোবাস চালাতেন। কী নিয়ে তাকে এভাবে খুন করা হলো তা জানার চেষ্টা চলছে। তার মরদেহ রামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সন্দেহভাজন হামলাকারী বিশ্বজিতকে আটক করতে পুলিশ চেষ্টা করছে বলেও জানান ওসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031