বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন মিশনারিজ অফ চ্যারিটির ঝাড়খন্ডের একটি শাখার বিরুদ্ধে শিশু বিক্রির অভিযোগ এবং তা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে মাদার তেরেসার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া টুইটারে তসলিমা লিখেছেন, নোবেল জয়ী মাদার তেরেসা নানাবিধ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি একজন জালিয়াত এবং দুষ্ট। বহু অমানবিক এবং বর্বরোচিত কাজ করেছেন মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাতা। শুধুমাত্র জনপ্রিয়তা রয়েছে বলে এই ধরনের অপরাধীর পাশে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন তসলিমা। বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা বর্তমানে ভারতে আশ্রয়ে রয়েছেন।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
