১১ মাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক লিটন আহমেদ নিহত এবং তার ছোট ভাই নয়ন আহমেদ আহত হয়েছেন ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের। আহত নয়নকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

হতাহত দুই সহোদর সদর উপজেলার কুমারপুর গ্রামের হাসিবুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪৩৮৪০) ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটি দুই মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিটন আহমেদকে মৃত ঘোষণা করেন এবং নয়ন আহমেদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ-আলম ছিদ্দিকের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930