প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা কোনো প্রতিদান চাই না ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোন প্রতিদানের আশা নেই জানিয়ে । আমরা ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে। আজ বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক ভারত সফর নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক ভারতীয় একটি পত্রিকার খবরের সূত্র ধরে জানতে চান প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে কোন প্রতিদান আশা করেন কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘কোন পত্রিকা এসব নিউজ করেছে তা আমি জানি না।

আমি কারো কাছে কোনো প্রতিদান চাই না। শেখ হাসিনা বলেন, আমরা কারো কাছে কিছু চাই না। আমি নিতে পছন্দ করি না। সব সময় অন্যকে দিতে বেশি পছন্দ করি। আর আমরা ভারতকে যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে।

আবারও ক্ষমতায় যেতে ভারত সফর-বিএনপির এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ভারত গিয়েছি ক্ষমতায় আসতে এটি তো বলবেই। কিন্তু ২০০১ সালে তো ভারত ও আমেরিকা আমাকে গ্যাস বিক্রির প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি বলেছিলাম, বাংলাদেশের মানুষের ৫০ বছরের গ্যাস থাকলে তখন দিব। কিন্তু খালেদা জিয়া মুচলেকা দিয়েছিল ক্ষমতায় গেলে গ্যাস বিক্রি করবে। কিন্তু ক্ষমতায় এসে গ্যাস পায়নি, দিতেও পারেনি। শেখ হাসিনা বলেন, ‘যারা ক্ষমতায় আসার জন্য মুচলেকা দেয় আমি সেই দলের না। ক্ষমতায় আসার জন্য আমি মুচলেকা দেই নাই।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া কি ক্ষমতায় এসে ভারত যায়নি? ক্ষমতা গ্রহণের পরই তো ভারত সফরে যায় আগে। বিএনপি নেতারা কি সেটি ভুলে গেছেন? বিএনপি ক্ষমতায় থাকার সময় কি গঙ্গা চুক্তি হয়েছিল? সেটি তো অনেক বেশি দরকার ছিল। কই বিএনপি সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারত সফরে গিয়ে তো গঙ্গা চুক্তি সফল করতে পারেননি। সেটি তো আমি প্রথমবার ক্ষমতায় এসে করেছিলাম।
মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে মৃত্যুর ঘটনার সমালোচনাকারীদের পাল্টা সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত করতে এ অভিযান শুরু হয়েছে। অনেক পত্রপত্রিকা মাদক নিয়ে অনেক খবর দিয়েছে। এখন আবার অভিযানে কিছু একটা ঘটলে সমালোচনা করছে। তাহলে কি আমি অভিযান বন্ধ করে দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের সঙ্গে যে বা যারাই জড়িত, সে যদি কোন বাহিনীরও হয় ছাড় দেয়া হবে না।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930