তিনজন নিহত হয়েছেন ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক-হেল্পারসহ মানিকগঞ্জে  ।

শুক্রবার সকাল পৌনে সাতটায় ঢাকা-আরিচা মহাসড়কে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী রাইজিং ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনিজন হলেন, পিকআপ ভ্যানচালক চাঁন মিয়া (২৫) ও তার সহকারী হাবিবুর রহমান। চাঁন মিয়ার বাড়ি রংপুর জেলা। হাবিবুরের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার ভাঙ্গারখোলা গ্রামে।

অপর নিহক ব্যক্তি পিকআপ ভ্যানের যাত্রী জিল্লুর রহমান (২৭)। তিনি একজন মুরগি ব্যবসায়ী।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে পাটুরিয়াগামী ট্রাকের মুখোমুঁখি সংঘর্ষে ঘটনাস্থলেই পিক-আপের সহকারী ও মুরগি ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যায়। চালককে উন্নত চিকিৎসায় ঢাকায় নেয়ার পথে তিনিও মারা যান।

ওসি লুৎফর রহমান বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ
ঘটনা স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930