ভ্রাম্যমান আদালত অতিরিক্ত চাউলের দাম রাখার অপরাধে তিন চাউলের আড়তদারকে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারী হাটে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরী।

অভিযানে পদুয়া তেওয়ারী হাটের নিউ বিসমিল্লাহ অটো রাইস মিল এর মালিক মোঃ জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা, মোঃ আইয়ুবের মালিকানাধীন দোকানকে ১৫ হাজার টাকা ও মো: কলিমুল্লার মালকানধীন দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, চালের দাম বেশি রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় তিন আড়তদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযান অভ্যাহত থাকবে বলেও জানান তিনি।অভিযানে লোহাগাড়া থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031