মহাসড়কে বস্তা ফেলে ট্রাক থামিয়ে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা টাঙ্গাইলেল মির্জাপুরে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা সেতুর কাছে।

আটকরা হলেন- উপজেলার রশিদ দেওহাটা গ্রামের রাজ্জাক, সবির হোসেন এবং মীর দেওহাটা চরপাড়া গ্রামের মনির হোসেন।

পুলিশ জানায়, মহাসড়কের ওই স্থানে রাত তিনটার দিকে আটকরা বস্তা ফেলে ট্রাকের গতিরোধ করে। এসময় ট্রাকের চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে এবং তিন ছিনতাইকারীকে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করে। পরে হাইওয়ে পুলিশ ছিনতাইকারীদের মির্জাপুর থানায় হস্তান্তর করে।

মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, আটকদের নামে ডাকাতির প্রস্তুতি মামলা হয়েছে। বুধবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031