ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে।
বুধবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ সেতুভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
বহুল আলোচিত ‘তিস্তা চুক্তি’ স্বাক্ষরের বিষয়ে ভারত সরকার তার সিদ্ধান্তে অনড় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আর এ বিষয়ে আমরাও আশাবাদী, বর্তমান সরকারের শাসনামলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে।’
ওবায়দুল কাদের বলেন, তিস্তার ব্যাপারে বাংলাদেশের জনগণের উদ্বেগের বিষয়টি ‘আমি আজকের বৈঠকে ভারতীয় হাইকমিশনারকে বলেছি’। জবাবে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদকালীন সময়েই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। ভারতীয় হাইকমিশনার তাকে বলেছেন যে ভাবে বলা হয়েছিল সেভাবেই চুক্তিটি করা হবে বলে সেতুমন্ত্রী উল্লেখ করেন।
সেতুমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে ফেনী নদীতে সেতু নির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঢাকা থেকে যৌথভাবে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে বিষয়ে আলাপ-আলোচনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ৮ জুলাই ঢাকায় আসছেন।
আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।
তিনি বলেন, আমি ভারত-বাংলাদেশের বর্তমান দুই প্রধানমন্ত্রীর আমলেই তিস্তা চুক্তি হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাই।’
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031