নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকারের ভরাডুবি হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে । তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ১৯০ ভোট।

নির্বাচনের শুরু থেকে নিজেকে শক্ত প্রার্থী হিসেবে দাবি করলেও নির্বাচনে জামানত হারালেন তিনি। যদিও এমন লজ্জাজনক হারের পর তৈমূর আলম খন্দকার অভিযোগ করেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি।

আসনটিতে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী। তিনি ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া কেটলী প্রতীকে ৪৫ হাজার ৭৫ ভোট পেয়েছেন।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031