কলকাতায় পৌঁছলেন বিমান বিভ্রাটে শুক্রবার রাত দেড়টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  । তার ঠিক দু’ ঘণ্টা আগে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর পাণ্ডবেশ্বরে বিধায়ক তৃণমূল ত্যাগী জিতেন্দ্র তেওয়ারি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, তিনি তৃণমূলেই থাকছেন। দল ছাড়ার কথা বলে তিনি যে ভুল করেছিলেন তার জন্যে তিনি মমতা বন্দোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়ে নেন। বলেন, দিদিকে আঘাত দেয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। উল্লেখযোগ্য, শনিবার মেদিনীপুরে অমিত শাহের মঞ্চে জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে যোগ দেয়ার কথা ছিল। এদিকে বিএসএফের বিশেষ বিমানে ত্রুটি দেখা দেয়ায় অমিত শাহের কলকাতা যাত্রা বিলম্বিত হয়। শেষ পর্যন্ত বায়ুসেনার বিশেষ একটি বিমানে তিনি দমদমে নামেন রাত দেড়টা নাগাদ। বিমানবন্দরে কৈলাশ বিজয়বর্গিও তাকে স্বাগত জানান।

ছিলেন অন্য নেতারাও। অমিত শাহ শনিবার সকালে এনআইএ কর্তাদের সঙ্গে বৈঠকের পর বিবেকানন্দ এর ভিটে দেখে হেলিকপ্টারে যাবেন মেদিনীপুর। তার আগেই জিতেন্দ্র তেওয়ারির এই ডিগবাজি কেন?
বিজেপির মন্ত্রী, আসানসোলের বিধায়ক বাবুল সুপ্রিয় তার প্রতিদ্বন্দ্বী জিতেন্দ্র তেওয়ারির বিজেপিতে আসা মেনে নিতে পারেননি। একসময় বাবুল নিগৃহীত হয়েছিলেন এই জিতেন্দ্র দ্বারা। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অন্য নেতারাও বাবুলের পাশে দাঁড়ান। বিজেপিতে তার যোগদান অসম্ভব বুঝেই জিতেন্দ্র তেওয়ারির এই ঘর ওয়াপসি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031