প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সাংগঠনিক অবস্থা দেখতে বিনা নোটিশে কেন্দ্রীয় নেতাদের জেলা-উপজেলা সফরে যাওয়ার নির্দেশ দিয়েছেন । এতে সংগঠনের প্রকৃত চিত্র জানা যাবে বলে নেতাদের অবহিত করেন তিনি। ফিরে এসে ওইসব এলাকার চিত্র অবহিত করতে নেতাদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্তের কথা জানান আ.লীগ সভাপতি।

বৈঠকে ইতোপূর্বে যেসব নেতা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন তাদের একটি তালিকাও প্রস্তুত করতে দলের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা।

বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। নেতারা জানান, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেসব সম্ভাব্য প্রার্থী ও নেতারা উন্নয়নের প্রচার না করে একে অপরের বিষোদগার করছেন তাদের খোঁজ-খবর নিতে বলা হয়েছে।

নেতারা আরও জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে যারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেষ্টা করছেন এটা শৃঙ্খলাভঙ্গ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। এজন্য এসব নেতাদের শোকজ নোটিস দিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন তিনি।

বৈঠকে শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে কেন স্তরের কমিটি ভাঙ্গা যাবে না। শোকজ করার পরেও ঠিক না হলে প্রয়োজনে সরাসরি বহিষ্কার করা হবে। কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গের অপরাধ বরদাস্ত করা হবে না।

বৈঠকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরানের পরাজয়ের বিষয়টি উঠে আসলে শেখ হাসিনা বলেন, আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্বাচনের আগে সেখানে গিয়ে যখন বলেন, বিএনপির প্রার্থী আরিফুলও ভাল, কামরানও ভাল। তবে আমি ভোট দিব নৌকায় সেদিনই সিলেটে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিশ্চিত হয়ে গেছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031