বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় পদত্যাগ করার পর আপত্তিকর মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন। দীর্ঘদিন ধরেই সুরে বাজছিলেন না একসময়ের দুঁদে ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়ার কন্যা। শুক্রবার বাংলার বনমন্ত্রী ইস্তফা দেয়ার পর বৈশালী বলেন, রাজীবের মতো উজ্জ্বল ব্যক্তিত্ব চলে গেলে দলের ক্ষতি। কিন্তু আমরা কেউই আত্মমর্যাদা বিসর্জন দিয়ে থাকতে পারি না। দলের সেই অবস্থা নেই। বৈশালী ডালমিয়ার বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে এই উক্তি করার পর সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বৈশালী দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন যে, হাওড়ার তৃণমূল নেতৃত্ব তাকে উপেক্ষা করে আসছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031