ঢাকা পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন তিন দিনের সরকারি সফরে । বিকালে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। একটি বিশেষ ফ্লাইটে দক্ষিণ কোরীয় প্রধানমন্ত্রী বিকাল ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন। কোরীয় প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছুলে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে। এরপর অনুষ্ঠানের অংশ হিসেবে কোরিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। কোরীয় প্রধানমন্ত্রীর অফিসের বরাত দিয়ে গণমাধ্যমে খবরে বলা হয়, ‘সিউলের বহুমুখী কূটনৈতিক কৌশলের আওতায় মধ্য ও দক্ষিণপশ্চিম এশিয়ার দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং মধ্যপ্রাচ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে লী এই সফর করছেন।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930