এক কর্মী ভারতে বিজেপি দলীয় একজন এমপির পা ধোয়ানো পানি পান করেছেন দলীয়। এমন দৃশ্যের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ওই ভিডিওতে দেখা যায় গোড়ার এমপি নিশিকান্ত দুবের পা ধুইয়ে দিচ্ছেন দলীয় এক কর্মী। এরপর পা ধোয়ানো পানি পান করছেন ওই একই ব্যক্তি।

এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে রোববার। ওই দিন এমপি নিশিকান্ত তার নিজের নির্বাচনী এলাকা সফরে গিয়েছিলেন। এক পর্যায়ে তিনি কানহাভারা গ্রামে যান। সেখানে ঘোষণা দেন একটি সেতু নির্মাণের। এরপরই তাকে পা ধুইয়ে দেন একজন কর্মী। সেই ধোয়ানো পানি পান করেন ওই কর্মী।

এ ঘটনা মোবাইলে ধারণ করেন প্রত্যক্ষদর্শীরা। এক পর্যায়ে ওই রেকর্ডিং এমপি নিজে তার ফেসবুক পেজে পোস্ট করেন। এ নিয়ে সমালোচনা উঠলে তিনি বলেন, কেউ যদি স্বেচ্ছায় তার পা ধুইয়ে দিতে চান তাহলে তাতে অন্যায়ের কিছু নেই।

কিন্তু সমালোচনা প্রখর হওয়ার পর তিনি ফেসবুক থেকে ওই ভিডিও মুছে দেন। এ ঘটনায় নিশিকান্ত দুবে’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি করেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেছেন, নিশিকান্ত দুবের মতো বিজেপি নেতারা অন্যদেরকে অবমাননা করেন। রীতি ভঙ্গ করেন। নিজেকে ঈশ্বরের পর্যায়ে ভাবেন। এটা তাদের রীতি। বিষয়টি এখন প্রকাশ্যে এসেছে। তিনি প্রশ্ন রাখেন, এটাই কি বিজেপির রীতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ কি এ বিষয়েই কথা বলেন? তারা কি দুবে’র বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তারা যদি ব্যবস্থা না নেন তাহলে প্রমাণ হবে যে, প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির সক্রিয় সমর্থনে এসব হচ্ছে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930