মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে চীন যথেষ্ট চাপ প্রয়োগ করছে না বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্পের এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছে চীন।

শনিবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা থাকায় উত্তর কোরিয়ার ব্যাপারে চীন সহযোগিতা করছে না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই টুইটের প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ট্রাম্পের বক্তব্য ‘বাস্তবতা বিবর্জিত’ এবং চীন এ ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করছে। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি বেইজিং অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর উত্তর কোরিয়া সফর বাতিল করেন ট্রাম্প। উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ধ্বংসে কার্যকর ব্যবস্থা নেয়নি- এমন অভিযোগ করে এ সফর বাতিল করেন তিনি।

গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয় নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ধ্বংসের প্রতিশ্রুতি দেয়। তবে চুক্তি অনুযায়ী উত্তর কোরিয়া কাজ করছে না বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930