ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহুল প্রত্যাশিত তিস্তা পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়াদিল্লি সচেষ্ট বলে জানিয়েছেন । নয়াদিল্লি সফররত প্রেসিডেন্ট আবদুল হামিদকে একান্ত বৈঠকে এ কথা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। আজ রোববার নয়াদিল্লিতে ভারতীয় রাষ্ট্রপতি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিশ্বের ১২১ দেশের সৌরবিদ্যুৎ সহযোগিতা-বিষয়ক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্স’ এর ফাঁকে দুই নেতা বৈঠকে বসেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ, ভারত ছাড়াও অংশ নিচ্ছে শ্রীলংকা, ফ্রান্সসহ ২৩ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ৯ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা।
