বলিউডেও করোনা ভাইরাসের জেরে অন্যান্য দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মতো সব ধরনের কাজ বন্ধ । গোটা ভারতই বলতে গেলে লকডাউন। এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আগে ‘রাধে’ ছবির শুটিং করছিলেন বলিউডের বর্তমান সময়ের তারকা অভিনেত্রী দিশা পাটনি।

প্রভু দেবা পরিচালিত এই ছবিতে দিশা প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সুপারস্টার সালমান খানের সঙ্গে। আরও আছেন নায়িকার বর্তমান প্রেমিক অভিনেতা টাইগার শুফ্রের বাবা জ্যাকি শ্রফ। ছেলের সঙ্গে দিশার সম্পর্কের কথা তামাম বলিউডের মতো জ্যাকিরও অজানা নয়।

সেই কারণেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে নায়িকাকে প্রশ্ন করা হয়েছিল জ্যাকির সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কে। জবাবে জ্যাকির প্রশংসা করে দিশা বলেন, ‘টাইগারের চেয়ে উনি অনেক বেশি কুল। উনার মধ্যে একটা সোয়্যাগ রয়েছে, যেটা টাইগারের মধ্যে দেখিনি।’

তবে বাবা-ছেলের তুলনা করতে চান না দিশা। বলেন, ‘দুজনে আলাদা মানুষ। জেনারেশন গ্যাপ হলে যেটুকু তফাত হয়, সেটুকুই। যেমন আমার বাবা আর আমার মধ্যে রয়েছে।’

এদিকে ঘরবন্দি অবস্থায় টাইগারের সঙ্গে দেখা হচ্ছে না দিশার। তাই নায়িকা এখন বাড়িতে সুপারহিরো মুভি দেখতেই বেশি ব্যস্ত। এই ধরনের ছবি নাকি তার পছন্দ। সেই কারণেই অ্যাকশন ড্রামাতে আইক্যান্ডি চরিত্রেই বেশি দেখা যায় তাকে। দিশার মতে, সুপারহিরো মুভির কাল্পনিক দুনিয়ার মতো যদি তারও একটা জগত হতো, তাহলে মন্দ হত না।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031