বলিউড সুপারস্টার দীপিকা পাড়–কোন অভিনীত ও মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে । একজন এসিড আক্রান্ত নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এখানে। ‘ছপাক’-এ দীপিকা অভিনয় করছেন লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায়। আপাতত সেই ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৩৩ বছর বয়সী দীপিকা। 

তারই অংশ হিসেবে সম্প্রতি নায়িকা গিয়েছিলেন স্টার প্লাস টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো-এর সেটে। সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ‘পদ্মাবত’ তারকা। দীপিকার আসার খুশিতে রিয়ালিটি শো-এর প্রতিযোগীরা অভিনেত্রীর কেরিয়ারের বিভিন্ন ছবির হিট গানগুলো বাছাই করে স্পেশ্যাল পারফরমেন্স করেন। তা দেখেই মন ভারী হয়ে ওঠে দীপিকার।

ওই অনুষ্ঠানে কখনও ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির ‘তিতলি’, ‘বাজিরাও মাস্তানি’র ‘দিওয়ানি মাস্তানি’, কখনও আবার আলোচিত ‘পদ্মাবত’ ছবির ‘ঘুমর’ গানে নাচছিলেন প্রতিযোগীরা। স্টেজে চলছিল একের পর এক দীপিকার হিট গানের সঙ্গে প্রতিযোগীদের নাচ। তা দেখেই মুখ ঢেকে কাঁদতে শুরু করেন নায়িকা।

পরে অবশ্য কান্নার কারণও জানান দীপিকা। বলেন, এতদিন কোনো কিছু না ভেবে শুধু নিজের কাজ করে গেছেন। হঠাৎ তার কেরিয়ারের এত অবদান সামনে দেখতে পেয়ে আবেগ ধরে রাখতে পারেনি। দীপিকার সেই কান্নার ভিডিও শেয়ার করা হয়েছে অভিনেত্রীর ফ্যানক্লাবে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031