বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন মাদারীপুরের শিবচর উপজেলায় । আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম রবিউল ইসলাম। তিনি আগৈলঝড়া উপজেলার উত্তর মিহিপাশা গ্রামের সেকান্দার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কাঁঠালবাড়ী ঘাট থেকে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দেশে রওয়ানা হয়। মাইক্রোবাসটি পদ্মাসেতুর এক্সপ্রেস সার্ভিস এরিয়া-৩ পার হয়ে মহাসড়কে উঠতে গেলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের নয় যাত্রী আহত হন।

খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

বাকি আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728