বাস চাপায় সিএনজি অটোরিকশায় থাকা হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে । এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার  দুপুর ১২ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন শিশু। তবে তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছে। ঘটনার পর স্থানীয় জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আবজাল জানান,  সিলেট থেকে ঢাকা গামী লোকাল বাসের ভিতরে ডুকে পড়ে সুতাং থেকে আসা শায়েস্তাগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশা। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়, পরে হবিগঞ্জ হাসপাতালে এক শিশুও মৃত্যুর কোলে ঢলে পড়ে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031