পুলিশের সঙ্গে ক‌থিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা মাদক বিক্রেতা বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি খুলনা সদর থানা। নিহতরা হলেন মানিক শেখ ও রাজু। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দু’টি রামদা, দু’টি ছোরা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এই বন্দুকযুদ্ধ হয়।

নিহত মানিক শেখ নগরীর মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে। এছাড়া রাজু বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে।

খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ জো‌নের ডি‌সি আল এহসান জানান, রাত সোয়া তিনটার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই দুইজন নিহত হয়। আহত হয় পুলিশের পাঁচ সদস্য। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031