তারেক খান এবং একই গ্রামের রিপন শেখ খুনের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর গ্রামের । সন্দেহভাজন কেউ আটকও নেই।

গত রবিবার রাত পৌণে আটটার দিকে প্রতিপক্ষের লোকজন গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারেক খান ও রিপন শেখকে হত্যা করে।

তারেকের ছোট ভাই গুরুত্বর আহত শরীফ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নিহত তারেক ও রিপন পরস্পরের মামাতো-ফুফাতো ভাই।

নিহত তারেকের পরিবারের দাবি, তাদের সাথে কারো কোনো শক্রতা ছিল না। প্রতিবেশী অলোক দাস ও তার সহযোগীরা তারেককে হত্যা করেছে। তারেকের মা সখিনা বেগম হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানান।

এদিকে নিহত রিপন খান অবিবাহিত ছিলেন। তিনি অটোবাইক চালাতেন। তার মা নূরজাহান বেগম জানান, রবিবার সন্ধ্যায় রিপন বাড়ি ফিরে খাবার চায়। কিন্তু অজ্ঞাত ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা রিপন হত্যার খবর দেয়। তিনি বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে- আমি তাদের ফাঁসি চাই।

নিহত রিপনের বড়ভাই লিটন শেখ জানান, ময়নাতদন্ত শেষে সোমবার বিকালে লাশ হস্তান্তর করেছে পুলিশ। তিনি বলেন, দাফন শেষে মামলা করা হবে।

ফরিদপুর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন জানান, হত্যার কারণ সম্পর্কে তদন্ত চলছে, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

তিনি জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। আজ  (মঙ্গলবার) সন্ধ্যা নাগাদ মামলা হবে বলে আশা করছি। অপরাধীদের আটকের বিষয়ে তিনি জানান, সুনিদিষ্ট তথ্যেরভিত্তিতেই অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031