আলোচনার মাধ্যমে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আলোচিত তাবলিগ-জামাতের মাওলানা জুবায়ের ও সাদপন্থিদের বিরোধের সমাধান হয়েছে । গত রবিবার রাত ৯টায় বাদাঘাট পুলিশ ফাঁড়িতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও এ দুই পক্ষের লোকদের আলোচনার মাধ্যমে এ বিরোধ সমাধানের পথ বের করা হয়েছে।

এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে দীর্ঘ আলোচনা ও মতামত শেষে সিদ্ধান্ত হয়, তাহিরপুরে একক থানা মার্কাজ বাদাঘাট জামে মসজিদ এবং প্রধান জিম্মাদার মাঈনুদ্দীন সাহেবের অনুমতি ছাড়া কোনো মসজিদে জামাত প্রবেশ করতে পারবে না।

এ সময় এ দুই পক্ষসহ সকল স্তরের লোকদের সিদ্ধান্তটি মেনে আইনশৃঙ্খলা রক্ষা করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমান।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি গ্রামের খবর রাখছে। এরই ধারাবাহিকতায় তাহিরপুরের তাবলিগ জামাতের বিরোধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করেছি।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031