বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়ে গেছে ময়মনসিংহে । এসময় পোশাক শ্রমিক যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক সাইফুল ইসলাম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হন। অপর আহত নাজমা আক্তারকে (২৫) উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, সিএনজিচালিত অটোরিকশাটি পোশাক শ্রমিকদের নিয়ে নেত্রকোনা থেকে ময়মনসিংহে আসছিল। সদরের শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে এলে সিএনজিটিকে বিপরীতমুখী বালুবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যান।

তিনি জানান, এছাড়াও আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728