অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বান্দরবানের রুমা উপলোয় । এসময় তাদের সাথে থাকা এক বাংলাদেশীকেও আটক করা হয়। গতকাল বুধবার রাতে রুমা বাজার থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে জেলার রুমা উপজেলার বাজার এলাকা থেকে সেনাবাহিনীর পেট্রোল দলের সদস্যরা সন্দেহজনক ঘুরাঘুরির সময় দুই ভারতীয় নাগরিক ও এক বাংলাদেরশী নাগরিকে ৩ জনকে আটক করেছেন। ভারতীয় দুইজন মিজোরামের ও বাংলাদেশী একজন রাঙ্গামাটির বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে নগদ ৪৫ হাজার টাকা,৩টি মোবাইল এবং ২৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এদের পুলিশের কাছে সোপর্দ করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন ভারতের মিজোরামের বাসিন্দা রতনময় চাকমা(১৭), প্রিয়বিকাশ চাকমা (২০) এবং রাঙ্গমাটির পূর্ণকুমার তংচঙ্গা (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, রুমা বাজার থেকে দুজন ভারতীয়সহ ৩ জনকে সেনাবাহিনী আটক করে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। এদের মধ্যে ভারতীয় দুজনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে এবং বাংলাদেশীর বিরুদ্ধে চাঁদাবাজির পৃথক দুটি মামলা করা হয় রুমা থানায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031