দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে।এসময় রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আবদুল আহাদ জানান। খবর বিডিনিউজের।

নিহতরা হলেন– শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম। আরও আটজনকে আহত অবস্থায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ক্যান্টনমেন্ট থানার এএসআই রেজাউল ইসলাম বলেন, জিল্লুর রহমান ফ্লাইওভারের কাছে যেখানে দুর্ঘটনা ঘটেছে, তার পাশেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ। “ঘটনার সময় শিক্ষার্থীরা র‌্যাডিসনের গ্যাপ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, অনেকে বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।” প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী বলেন, একদল শিক্ষার্থী ফ্লাইওভারের গোড়ায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় মিরপুরের দিক থেকে আসা জাবালে নূর বাসটি ফ্লাইওভার দিয়ে নামার সময় শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এ খবর পেয়ে শিক্ষার্থীরা বেরিয়ে এসে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করলে বিমানবন্দর সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ছাত্রদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নিলে বেলা আড়াইটার দিকে ওই সড়কে আবার যান চলাচল শুরু হয় বলে অতিরিক্ত উপ কমিশনার আবদুল আহাদ জানান। কুর্মিটোলা হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর আল মোরশেদ জানান, দুর্ঘটনার পর মোট ১৪ জনকে তার হাসপাতালে নেয়া হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি ১২ জনের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি শাহান হক বলেন, তারা সবাই ওই কলেজের শিক্ষার্থী।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031