দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ব্যাংক হিসাব তদন্তে নেমেছে । তদন্তের অংশ হিসেবে এ ব্যাপারে দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। দুদক সূত্র জানায়, মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা নামের দুই ব্যবসায়ীকে তলব করে চিঠি পাঠিয়েছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। ৬ই মে সকাল নয়টায় তাদের দুদকে হাজির থাকতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নিয়েছেন ওই ব্যবসায়ীরা। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ (এসকে সিনহা) ব্যাংক হিসাবে জমা দেয়া হয়।

গত বছরের ১০ই নভেম্বর সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031