দুর্নীতি দমন কমিশন (দুদক)ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত কপির জন্য সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের পাশাপাশি এবার আবেদন করেছে । আজ রোববার সকালে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানান, আমরা দুদকের পক্ষ থেকেও রায়ের সত্যায়িত কপির জন্য আদালতে আবেদন করেছি।
গত বৃহস্পতিবার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দেন।
একই মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031