দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে । এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৬ জনে। এই সময়ে নতুন শনাক্ত ২৭৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৫৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের চারজন পুরুষ, দুজন নারী। তাদের মধ্যে ঢাকায় তিন, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে একজন করে মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930