বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাধীনতার ৪৯ বছর পরেও দেশ গণতন্ত্রহীন বলে মন্তব্য করেছেন ।

সোমবার সকাল ১০টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নয় মাস যুদ্ধ করে আজকের এই দিনে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, গণতান্ত্রিক সমাজব্যবস্থা। কিন্তু দুর্ভাগ্যের কথা আজ ৪৯ বছর পরেও এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে। এই দেশে আজ মানুষের কোনো অধিকার নেই, ঠোঁটের অধিকার নেই। গণতান্ত্রিক অধিকারগুলো সমস্ত হরণ করা হয়েছে। এমনকি মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলোও আজ হরণ করা হয়েছে।’

জিয়াউর রহমানের অলিখিত ঘোষণার মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল বলে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘সব চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, আজকে যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ও নির্যাতিত হয়েছিলেন। তাকে আজকে কারাগারে আটক করে রাখা হয়েছে।’

‘তিনি (খালেদা) দীর্ঘ নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করেছিলেন। তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দুইবার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে আজ অন্যায় ও নির্মমভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা আজকের এই দিনে শপথ গ্রহণ করছি, যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, সেই চেতনাকে সামনে নিয়ে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী মুক্ত করব।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদ্যস ড. মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়া সালাউদ্দিন বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েলসহ অনেক নেতাকর্মী।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031