দ্বিপক্ষীয় বৈঠকে পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে। মঙ্গলবার ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ওই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান এবং সুইস প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির সহকারি পররাষ্ট্র সচিব (এশিয়া ও প্যাসিফিক) রাষ্ট্রদূত রাফায়েল নাগেলি।

বৈঠকে আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার বিষয়ে আলোচনা হয়। আঞ্চলিক, বহুপাক্ষীক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ ইত্যাদি নিয়েও আলোচনা হয়।

দূতাবাস জানিয়েছে, সফররত সুইস প্রতিনিধিদলটি বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তঃসস্থা কমিটির সঙ্গে বৈঠক করেছে। সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে এই কমিটি গঠন করা হয়। বর্তমানে সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ বাড়ছে।

২০১০ সালের পর দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় তিন গুণ বেড়েছে। মঙ্গলবার রাষ্ট্রদূত রাফায়েল নাগেলি ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহকারী মহাপরিচালক থমাস গাসসহ সুইস প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। প্রসঙ্গত, সফরকালে সুইস প্রতিনিধিদল সোমবার কক্সবাজারের রোহিঙ্গা শিবিরও পরিদর্শন করে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930