দ্রুত বিচার আইনে সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর করা হয়েছে। আজ রবিবার জাতীয় সংসদে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৮’আইনের এ-সংক্রান্ত সংশোধনী পাস হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বিলটি পাসের জন্য সংসদে প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাইযের জন্য কমিটিতে পাঠানোর প্রস্তাবগুলো নাকচ হয়।

সংশোধিত আইনে দ্রুত বিচার আদালতে ‘বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট’ নিয়োগের ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে।

গত ২২ জানুয়ারি ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন-২০১৮’সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। পরে বিলটি ৭ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

সংসদীয় কমিটি গত ২৮ জানুয়ারি বিলের প্রতিবেদন সংসদে জমা দেয়।সংশোধনীতে অপরাধের শাস্তি ৫ বছর থেকে বাড়িয়ে ৭ বছর করা হয়েছে।

আগের আইনে (২০০২ সালের) সর্বনিম্ন দুই বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ডের বিধান ছিল।

দ্রুত বিচার আইনে যেসব অপরাধ অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো-  কোনো ব্যক্তি ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ’যেমন, ভয়ভীতি প্রদর্শন করে বা বেআইনি বল প্রয়োগ করে কোনো ব্যক্তি সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা, সাহায্য বা অন্য কোনো নামে অর্থ বা মালামাল দাবি বা আদায় বা আদায়ের চেষ্টা; স্থল, রেল, জল বা আকাশপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা; ইচ্ছের বিরুদ্ধে যানবাহনের গতি ভিন্নপথে পরিবর্তন করা; ইচ্ছাকৃত কোনো যানবাহনের ক্ষতি করা; ইচ্ছাকৃতভাবে সরকার, ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ভাঙচুর করা।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031