৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে জয়পুরহাটের আক্কেলপুরে । ওই ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গত বুধবার দুপুরে উপজেলা মোহনপুর সোনারপাড়া গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা(২৭) পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, উপজেলার পুন্ডুরিয়া গ্রামের ৪র্থ শ্রেণীর ছাত্রী তার নানার বাড়ি মোহনপুর গ্রামে বেড়াতে আসে। বুধবার দুপুরে সে বাড়ির পাশে বেড়াতে গেলে একই গ্রামের আফছার আলীর পুত্র মোস্তফা(২৭) তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি তা বাড়ির লোকজনকে জানায়। পরে তার পরিবারের পক্ষ থেকে মেয়েটির মামা জামাল হোসেন বাদি হয়ে মোস্তফার বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম বলেন, ৪র্থ শ্রেণীর স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধর্ষণের চেষ্টা করার অপরাধে মোস্তফার বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে ধরার জোর চেষ্টা চলছে।
