এক স্কুলছাত্রী ধর্ষণে এখন সে ছয় মাসের অন্তঃসত্ত্বা জামালপুরে । এ ঘটনায় পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার জামালপুর সদর থানায় অভিযুক্ত শাহজাহান আলীর বিরুদ্ধে মামলা করেছেন। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে ঢাকাটাইমসকে জানালেন জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন।

মামলা সূত্র এবং সরেজমিনে গিয়ে জানা গেছে, ১৫ মে রশিদপুর ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী একই এলাকার বাসিন্দা শাহজাহান আলী যৌন নির্যাতনের শিকার হয়।

মামলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা অবুঝ শিশুর দরিদ্র বাবা হাবিল মিয়া অভিযোগ করেছেন, ঘটনার দিন স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে আসামির বাড়ির সামনে দিয়ে আমার মেয়ে বাড়ি ফেরার পথে সে প্রলোভন দেখিয়ে তাকে শাহজানের বাড়িতে নিয়ে যায়। ওই বাড়ির চৌচালা ঘরে নিয়ে আমার মেয়ে কিছু না বুঝার আগেই ধর্ষণ করে। এরপর আসামি তাকে নানা ভয় দেখিয়ে বলে এই কথা ফাঁস করা হলে তোকে মানুষে খারাপ বলবে। এর পর আমার মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারি পরীক্ষার পর আমি জানতে পারি মেয়ে ছয় মাসের অন্তঃস্বত্ত্বা। লোক লজ্জা এবং ধর্ষকের প্রভাবশালী পরিবারের নানা হুমকিতে মামলা করতে পারিনি।

এদিকে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, মানবাধিকার কর্মী স্থানীয় একটি বেসরকারি সংস্থার (উন্নয়ন সংঘের) মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। তিনি বলেন, ধর্ষণের শিকার এই অবুঝ শিশুটির আইনগত সহায়তা দেয়া হবে। পাশাপাশি ব্র্যাকের মাধ্যমে নিরাপদ সন্তান প্রসবের ব্যবস্থা করা হবে। অনাগত শিশুটির দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তিনি ধর্ষকের শাস্তি দাবি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এবং নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মহব্বত কবির বলেন, এই ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। এই শিশুটি আমার মেয়ের মতো। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728