নছিমনের ধাক্কায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত মেয়ের বাবা পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বাঙ্গাবাড়িয়া এলাকায়। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাঙ্গাবাড়িয়া এলাকার ভ্যানচালক আকবর আলীর স্ত্রী রিমি বেগম (৪০) ও মেয়ে বর্ষা (৮)। এছাড়া গুরুতর আহত মেয়ের বাবা আকবর আলীকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকালে নিজের ভ্যানে স্ত্রী ও মেয়েকে নিয়ে শহরে আসছিলেন আকবর। এ সময় শ্যালো ইঞ্জিন চালিত একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মেয়ের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন আকবর ও তার স্ত্রী রিমি।
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর রিমির মৃত্যু হয়।
