যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে  রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলাভিষক্ত হচ্ছেন সিআইএ পরিচালক মাইক পম্পেও। খবর বিবিসির।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পরিচালনার দায়িত্ব দিয়েছেন গিনা হ্যাসপেলকে।

মাইক পম্পেও মাইক পম্পেও এক টুইটে ট্রাম্প লিখেছেন, ‘সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি চমৎকার কাজ করবেন। রেক্স টিলারসন যে কাজ করেছেন তার জন্য তাকে ধন্যবাদ। গিনা হ্যাসপেল হবেন সিআইএর নতুন ডিরেক্টর এবং এই পদে তিনিই হচ্ছেন প্রথম নারী। সবাইকে অভিনন্দন।’

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031