বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পাননি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচের জন্য রবিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে । তবে, পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম এই দলে ফিরেছেন।

পাকিস্তান সফরে টেস্ট সিরিজে দলে ছিলেন এমন ক্রিকেটারদের মধ্যে রিয়াদ ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন। আর মুশফিকুর রহিম ছাড়াও দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান ইয়াসির আলী।

বাদ পড়াদের নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা মনে করেছি লাল বলের ক্রিকেট থেকে রিয়াদের একটু বিশ্রাম দরকার। আল-আমিনের ইনজুরি আছে। সে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে যেন পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য তাকে টেস্টে রাখা হয়নি। সীমিত ওভারের সিরিজে তার থাকাটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রুবেল টেস্টে আমাদের পরিকল্পনাতে নেই। আর সৌম্য ছুটিতে রয়েছে। এই কারণে সে টেস্ট সিরিজে নেই।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, সবকিছু বিবেচনা করে আমরা সেরা স্কোয়াডই গঠন করেছি। অভিজ্ঞ ও সম্ভাবনাময়ীদের ভালো মিশেল হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে, কয়েকজন খেলোয়াড় বাদ পড়েছে। কিন্তু স্কোয়াডে আমরা ভারসাম্য রাখার প্রতি গুরুত্ব দিয়েছি।’

নতুন মুখ হাসান মাহমুদ ও ইয়াসির আলীর সম্পর্কে প্রধান নির্বাচক বলেছেন, ‘হাসান ও ইয়াসির দুজনই খুবই সম্ভাবনাময়ী খেলোয়াড়। তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। ইয়াসিরকে এইচপি স্কোয়াড থেকে নিয়েছি। বিসিএলেও সে ভালো করেছে। আমরা তাকে গড়ে তুলতে চাই।’

তাসকিনকে দলে ফেরানো নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদের একজন গতির বোলার প্রয়োজন ছিল। তার ইনজুরির যে সমস্যা ছিল তা এখন নেই।’

টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ইতোমধ্যে ঢাকায় চলে এসেছে। এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মূল সিরিজ শুরুর আগে বিকেএসপিতে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে দলের মধ্যে ১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031