পাকিস্তান শুধু একটি ‘সার্জিকেল  স্ট্রাইকে’ পথে আসবে না । ২০১৬ সালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের চালানো সার্জিকেল হামলার কথা উল্লেখ করে এ কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই হামলা সম্পর্কে তিনি বলেছেন, সীমান্ত অতিক্রম করে এই অপারেশন চালানোর ক্ষেত্রে তিনি বিরাট এক ঝুঁকি নিচ্ছিলেন, এ বিষয়টি তিনি জানতেন। ২০১৬ সালের ২৮ ও ২৯ শে সেপ্টেম্বর ভারতের সেনাবাহিনীর প্যারা-স্পেশাল ফোর্সেসের সদস্যরা ওই অভিযান চালিয়েছিলেন। তাদেরকে কি নির্দেশ দিয়েছিলেন সে বিষয়ে মোদি নিজেই মুখ খুলেছেন। তিনি বলেন, আমি কখনো আমরা রাজনৈতিক ঝুঁকির তোয়াক্কা করি না। আমার সবচেয়ে বড় বিবেচ্য বিষয় ছিল ওই সকালে আমার সেনাদের নিরাপত্তা নিয়ে। আমি তাদেরকে পরিস্কার নির্দেশ দিয়েছিলাম যে, মিশনে তোমরা সফল বা ব্যর্থ যা-ই হও, ফিরে আসতে হবে সূর্যোদয়ের আগে।

২৯ শে সেপ্টেম্বর সকালে এক ঘন্টার মতো তথ্য আসা বন্ধ হয়ে গেল। এতে আমার উদ্বেগ বাড়তে থাকে। আমার জন্য ওই সময়টা ছিল চরম মাত্রায় কঠিন। এরপর তথ্য এলো। জানতে পারলাম, সেনারা ফিরে আসে নি। কিন্তু দুই থেকে তিনটি ইউনিট নিরাপদ জোনে ফিরে এসেছে। ফলে আমি যেন উদ্বিগ্ন না হই। কিন্তু আমি বলেছিলাম, শেষ সেনা সদস্য পর্যন্ত যতক্ষণ ফিরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকবো না। এ খবর দিয়েছে অনলাইন দ্য টাইমস অব ইন্ডিয়া।

উল্লেখ্য, ভারত দাবি করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের ভিতরে ‘সন্ত্রাসীদের চারটি ঘাঁটি’ রক্ষ্য করে তারা ওই সার্জিকেল স্ট্রাইক চালিয়েছিল এবং এতে সফলতার সঙ্গে বেশ কিছু ‘সন্ত্রাসী’কে হত্যা করে তারা। তাদের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কিছু সদস্য ছিল বলেও দাবি করা হয়।

তবে মোদির এমন স্বীকারোক্তিকে সার্জিকেল স্ট্রাইক নিয়ে রাজনীতিকরণের জন্য অস্বস্তি প্রকাশ করেছেন অনেক সামরিক বিশেষজ্ঞ। তারা বলেছেন, আভ্যন্তরীণ রাজনীতিতে লড়াই করার জন্য এমন একটি সামরিক অভিযানের বিষয়ে প্রকাশ্যে কথা বলা অপ্রয়োজনীয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930