বৃহস্পতিবার বিকেলে নিজবাড়িতে তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঠান্ডাজ্বর ও শ্বাসকষ্ট জনিত রোগে আয়াতন নেছা(৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত আয়াতন নেছা উপজেলার সদর ইউনিয়নের আলমপুরা গ্রামের আমীর আলীর স্ত্রী।
নিহতের দেবর রজমান আলী জানান, উপজেলার সদর ইউনিয়নের আলমপুরা গ্রামের আমীর আলীর স্ত্রী ও তার ভাবী আয়াতন নেছার বৃহস্পতিবার বিকেলে হঠাৎ হাঁপানীর মতো শ্বাসপ্রশ্বাস বেড়ে যায়। এ সময় ডাক্তারের কাছে নিয়ে যাবার আগেই বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। তিনি গত কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর  ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে নিহতের ছেলে আলআমীনের দাবি করোনা আক্রান্ত নয়, তার মা অতিরিক্ত ধুমপান করতেন। এ কারনে ঠান্ডাকাশি ও শ্বাসজনিত রোগে আক্রান্ত ছিলেন । এই কারনেই শ্বাসপ্রশ্বাস বেড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ধরনের খবর পেয়েছি। ঘটনা পুলিশ পাঠানো হচ্ছে। যেহেতু করোনা ভাইরাসের উপসর্গ ছিলো তাই প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের আইসোলেশনের আওতায় আনা হবে। লাশ দাফনের ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে আলোচনা করে পরবর্তি ব্যবস্থা নেয়া হয়।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930