সারাদেশে অব্যাহতভাবে নারী নির্যাতন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পাটি এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নারী নেতৃবৃন্দরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা ঘটছে। বিচারহীনতার ফলে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের চিত্র বেড়ে চলছে। বিশেষ করে বগুড়ার মা ও মেয়ের উপর নির্যাতন সমগ্র জাতিকে হতবাক-স্তম্ভিত করেছে। ক্ষমতাবানদের হাতে দেশের নারী ও শিশুরা নির্যাতিত হচ্ছে। মানববন্ধনে বক্তারা সঙ্কট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। নারী ও শিশু নির্যাতন বন্ধে ট্রাইব্যুনাল গঠন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং নারী সেলের আহ্বায়ক নারী নেত্রী লক্ষী চক্রবর্তী। সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় নেতা মুক্তা বাড়ৈ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মাকসুদা আক্তার লাইলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উপদেষ্টাসহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031