চট্টগ্রাম : কক্সবাজার  সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নুসরাত জাহান আসমা (৪৫) নামে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে।  নুসরাত জাহান আসমা রাজধানীর রামপুরা এলাকার মো. শওকত করিমের স্ত্রী।হোটেল সি-ক্রাউনের ম্যানেজার আল আমিন সাজ্জাদ জানান, শুক্রবার ২১ জনের একটি পর্যটকের দল তাদের হোটেলে ওঠে। শনিবার বিকেলে ১০ জন হোটেল থেকে বের হয়ে সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামে। এসময় দুই জন ঢেউয়ের স্রোতে তলিয়ে গেলে স্থানীয় স্প্রিডবোট চালকরা তাদের উদ্ধার করে। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান আসমাকে মৃত ঘোষণা করেন। অপরজন নাসিদাকে (৩২) চিকিৎসা দেয়া হচ্ছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031