সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা চলতি বছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী-পুরুষ নির্বাচিত হয়েছেন । গ্যালপ জরিপে এর আগে আমেরিকানদের কাছে টানা ১৭ বছর বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ছিলেন হিলারি। দ্বিতীয় অবস্থানে আছেন টেলিভিশনে টক শোর তারকা উপস্থাপক অপরাহ উইনফ্রে। টানা ১৪ বছর তিনি দ্বিতীয় স্থান ধরে রাখলেও কখনো প্রথম হতে পারেননি উইনফ্রে। খবর বিবিসির।

সাবেক প্রেসিডেন্ট প্রার্থী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক ফার্স্টলেডি হিলারি এবার আছেন তৃতীয় অবস্থানে। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ শীর্ষ দশে নিজের আসন ধরে রেখেছেন। এ নিয়ে ৫০তম বারের মত তিনি শীর্ষ দশে অবস্থান করছেন।

১৯৪৬ সাল থেকে প্রতি বছর মার্কিন জরিপ সংস্থা গ্যালপ বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী ও পুরুষ নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র জুড়ে জরিপ চালায়। এর মধ্যে শুধু ১৯৭৬ সালে এই জরিপ বন্ধ ছিল।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ১১ বারের মতো সবচেয়ে প্রংশসিত পুরুষ নির্বাচিত হয়েছেন। আর একবার শীর্ষ অবস্থান ধরে রাখতে পারলে তিনি তার পূর্বসূরি ডোয়াইট আইজেনহাওয়ারের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।

এ বছর ৩ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক হাজারের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিককে তাদের চোখে বিশ্বের যেকোনো জায়গায় বাস করা সবচেয়ে প্রশংসিত পুরুষ ও নারীর নাম বলতে বলা হয়।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন। তিনি ক্ষমতায় থাকা দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট যিনি তালিকার শীর্ষে উঠতে ব্যর্থ হয়েছেন, অন্যজন হলেন জেরাল্ড ফোর্ড।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930