মাদারীপুর সদর থানার পিএসআই অনিমা বাড়ৈ দুবৃর্ত্তে হামলায় গুরুতর জখম হয়েছেন । গত রবিবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। অনিমাকে আশঙ্কজনক অবস্থায় ওই রাতেই বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা জানান, ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। আহত অনিমা বাড়ৈর সঙ্গে রনবীর নামে এক ছেলের প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থল থেকে ছুরি ও স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, সদর থানায় কর্মরত পিএসআই অনিমা বাড়ৈ রবিবার রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে পুলিশ লাইন্সের দিকে যাচ্ছিলেন। এ সময় লেকেরপাড়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গেলে অনিমা বাড়ৈর পথরোধ করে তার গলায় ও হাতে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031